আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে বিভিন্ন কর্মসূচি পালন

অনলাইন ডেস্ক

বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট (বিটিআই) এর পক্ষ থেকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

প্রতুষ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। প্রভাত ফেরি শেষে শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষকমন্ডলী তাদের আলোচনায় আজকের দিনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। এই দিনটি আজ বাংলাদেশে ভাষা আন্দোলনের স্মৃতিপূর্ণ উদযাপনে অবিচ্ছিন্নভাবে পালিত হয়। এটি শিক্ষার জন্য এবং সমাজের সম্প্রদায়ের সচেতনতা উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights