নোয়াখালীতে দুই প্রতারক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জে মোবাইল সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ছয় লাখ চৌদ্দ হাজার ৫০০ টাকা, মোবাইল হ্যান্ডসেট ৯টিসহ একাধিক সিম ও মোবাইল হ্যান্ডসেট বক্স ৭টি, এনআইডি কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার মৃত গাদু মুন্সির ছেলে মো. আলী হাসান লিটন (৩৮),নোয়াখালী হাতিয়র মৃত আবদুল খালেকের ছেলে মো.শামীম উদ্দিন (৩০)।

শনিবার দুপুরে তাদের একজনকে ঢাকার নিউমার্কেট হাতির পোল এলাকা থেকে অন্যজনকে নোয়াখালীর হাতিয়া থেকে গ্রেফতার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতার প্রতারক চক্র দীর্ঘদিন থেকে মানুষকে নানাভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছে। এই ঘটনায় স্থানীয় একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাদের আটক করতে সক্ষম হই। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights