রাজধানীতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৭ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তেজগাঁও থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ৭ জন। তারা হলেন – অনিক হোসেন মুন্না (২৮), আব্দুল খালেক মিলন (৫২), মো. শান্ত হোসেন (২৬), মো. বিল্লাল হোসেন (২০) , মোঃ জুয়েল (২৪), মো. রুবেল (২৪) এবং মো. সুরুজ মিয়া (২৭)।
এদিকে, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন – মো. রনি (২১), মো. সাগর (২৮), মো. রাকিব (২০), মুন্না (২৬) এবং মোঃ খোকন মিয়া (৩৫)। এছাড়া ফজলে রাব্বি (২৮) নামে বমি পার্টির একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন অপরাধে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন মেহেদী হাসান (২৭), মো. মোরশেদ (১৮) মো. শুভ (২৭) ও মো. কামাল (২৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights