শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে নাসিমকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে ফতুল্লা মডেল থানার উত্তর তল্লার দক্ষিন কায়েমপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে রবিবার সকালে নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে নাসিমকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত নাসিম নরসিংদি জেলার রায়পুরা থানার চর মধুয়ার মৃত শাহাদাত হোসেনের ছেলে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া জানান, মামলা হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights