ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক

ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর এই হামলা চালানো হয়েছে বলে দাবি গোষ্ঠীটির।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল-মালিকিয়া এলাকার দুটি ভবনে জড়ো হওয়া ইহুদিবাদী সেনাদের ওপর হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইহুদিবাদী সেনাদের ওপর এসব অস্ত্র আঘাত হানে।

লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক বলছে, ইসরায়েলের রামিম ব্যারাকের কাছে জড়ো হওয়া সেনাদের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তা সরাসরি সেনাদের ওপর আঘাত হেনেছে। এছাড়া, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের দখলীকৃত শেবা ফার্ম এলাকায় অবস্থিত ইসরায়েলের জিবদিন ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
এর আগে ইহুদিবাদী ইসরায়েল দাবি করে যে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আল-কুসাইর শহরে ইসরায়েলের একটি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে এবং তাতে হিজবুল্লাহর দুই যোদ্ধা নিহত হয়। হিজবুল্লাহও তাদের দুই যোদ্ধার নিহতের কথা নিশ্চিত করেছে। সূত্র: প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights