বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগর ও বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে সোমবার কোরআন খতম, নূর মোহাম্মদ শেখ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান, র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, বীর মুক্তিযোদ্ধা এস এ বাকি প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights