ধুনটে গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ পূর্বপাড়া এলাকার মৃত চাঁন শেখের ছেলে খোরশেদ আলম শেখ (৫০) ও জালশুকা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৮)।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাকদহ পূর্বপাড়া এলাকার খোরশেদ আলম শেখের বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ খোরশেদ আলমকে এবং আরো ১ কেজি গাঁজাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights