টাঙ্গাইলে বীজ ও তাঁত মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

শ্রীলঙ্কা, মায়ানমার ও বাংলাদেশের যৌথ অংশগ্রহণে টাঙ্গাইলে বীজ ও তাঁত মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী দেলদুয়ার উপজেলার রিদয়পুর বিদ্যাঘরে উবিনীগ, নয়াকৃষি আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও মায়ানমার এবং শ্রীলঙ্কার বীজ ও স্থানীয় বস্ত্রশিল্প সর্ম্পকে তুলে ধরা হয়েছে।

নয়াকৃষি আন্দোলনের সংগঠক ফরহাদ মজহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মায়ানমারে থেত নাইং তুন, শ্রীলঙ্কার জয়সিরি প্রেমরত্নে ও নিরোশানি মহেশিকা; দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরসৌদ আহমেদ, পাথরাইল তাঁত সমিতির সভাপতি রঘুনাথ বসাক, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম বসাক, দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি নরুল ইসলাম, বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এম এ সোবহান।

নয়াকৃষি আন্দোলনের সংগঠক ফরহাদ মজহার বলেন, বাংলাদেশ ছাড়াও মায়ানমার ও শীলঙ্কার কৃষক সংগঠকরা একত্রে হয়ে কৃষি মেলায় অংশ গ্রহণ করেছে। নয়াকৃষি যেভাকে কৃষি কাজ করে, কৃষিকাজের সুফল বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে সুফল পেয়েছি তা প্রচার করা হয়েছে। একই সাথে পরস্পরের মধ্যে জ্ঞানের আদান প্রদান করাও হয়েছে। মেলায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights