ফুলপুরে স্থানীয় সরকার দিবস পালিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সরকার দিবস ২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌরসভার মেয়র মি. শশধর সেন প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights