কুষ্টিয়ায় প্রায় দুই হাজার বোতল ফেনসিডিল ও বিদেশি পিস্তলসহ নারী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১৯৩৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ শেফালি খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুষ্টিয়া র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া কোম্পানির একটি অভিযানিক দল জেলার দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়ন খাজিরাথাক গ্রামে অভিযান চালায়। এ সময় শেফালি খাতুনের হেফাজত থেকে ১৯৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি হাসুয়া ও মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
আসামির বরাত দিয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতার শেফালীর স্বামীর নাম ওমর ব্যাপারী। তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্রও ব্যবহার করছে। তারা কুষ্টিয়া, পাবনা ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করতেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights