সব সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের জন্য দান করে গেছেন সেই মার্কিন বিমানবাহিনীর কর্মী

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় নগ্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর সেই কাণ্ডই সহ্য করতে পারেননি মার্কিন বিমানবাহিনীর কর্মী অ্যারন বুশনেল। তিনি এর প্রতিবাদস্বরূপ যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেন।

আর সেই আত্মাহুতির আগে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুদের নিজের সব সম্পদ দান করে গেছেন বুশনেল। তিনি লিখিতভাবে একটি উইল বা দানপত্র সম্পন্ন করে গেছেন।

২৫ বছর বয়সী অ্যারন বুশনেল গত রবিবার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেন। সেই ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। সে সময় তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেও স্লোগান দিয়েছেন।
বুশনেল তার সঞ্চিত সব অর্থ প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড নামে একটি দাতব্য সংস্থায় দান করেছেন তিনি। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গাজায় মানবিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা দিয়ে আসছে।

গায়ে আগুন দেয়ার আগে বুশনেল চিৎকার করে বলেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না, থাকতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights