তিনটি রুশ বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার আরও তিনটি এসইউ-৩৪ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি বলেছেন, ২৯ ফেব্রুয়ারি রাতে আভদিভকা ও মারিউপোল সেক্টরে শত্রু বিমানের বিরুদ্ধে সফল লড়াইয়ের পর আরও দুটি রুশ বিমান ধ্বংস হয়েছে।

দুই বছর আগে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করা রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
রয়টার্স তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সেনাপ্রধানের মন্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।

দীর্ঘ লড়াইয়ের পর চলতি মাসে পূর্ব ইউক্রেনের আভদিভকায় ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর হাতে পরাজিত হয়। ২০২২ সালের মে মাসে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।

ইউক্রেনের সামরিক বাহিনী গত সপ্তাহে জানিয়েছিল, তিন দিনে ছয়টি যুদ্ধবিমান হারিয়েছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights