আজকের শিক্ষার্থীরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে: মেনন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। এ জন্য তাদের লেখাপাড়ায় মনোযোগী হতে হবে। শিক্ষকদেরও ক্লাশে পাঠদান নিশ্চিত করতে হবে।

শনিবার বেলা ১২টায় জেলার উজিরপুর উপজেলার আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি বেগম লুৎফুন নেছা, উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ শিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু ও সিমা রানী শীল এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন।
এর আগে সকাল ১০ টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এবং পরে উপজেলা পরিষদে জাতীয় ভোটার দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাশেদ খান মেনন এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights