মানিকগঞ্জে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল (বনগ্রাম) জান্নাতুল বাকি কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কবরস্থানের বেশ কিছু কবর খোড়া দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ওই কবরস্থানে ১০টি কবর আংশিক ভাবে খোঁড়া এবং কয়েকটি কবর পুরোপুরি খোঁড়া হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই কবরস্থান থেকে ১৮ টি কঙ্কাল চুরি হয়েছে। রাতের কোনো একসময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রুবিয়া বেগম বলেন মাত্র ছয়মাস আগে আমার দেবর মারা গেছেন। আমার শাশুড়ি প্রতিদিন সকালে তার ছেলের কবর দেখতে এখানে আসেন। সকালে ছেলের কবর খোড়া দেখে তিনি কান্নাকাটি করেন। কান্নাকাটি শুনে লোকজন জড়ো হয়ে দেখেন অনেকগুলি কবর খোড়া।

কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রফিক পান্নু মিয়া বলেন, আঠারোটি কবর কমবেশী খোড়া হয়েছে। অনেক পুরনো কবরও রয়েছে কতগুলি কঙ্কাল চুরি হয়েছে দেখে শুনে বলা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার বলেন, করব থেকে কঙ্কাল চুরির ঘটনায় যারা জরিত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights