মানিগকঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চিকিৎসকের

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এজেডএম সাখাওয়াত হোসেন (৬৭) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। তিনি মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান।

তিনি জানান, সার্জারি বিভাগের প্রধান এজেডএম সাখাওয়াত হোসেন সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে কর্মস্থলে আসছিল। পথিমধ্যে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন সাখাওয়াত হোসেন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেলা সাড়ে ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়। সেখানে দুপুরের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights