নালিতাবাড়ীতে ভারতীয় মদ পাচারকালে গ্রেফতার ৩

শেরপুর প্রতিনিধি

সিএনজিযোগে ভারতীয় মদ পাচারকালে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামীণ ব্যাংক মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শেরপুর নিজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৮), নলবাইদ কান্দাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে নূর নবী (৩১) ও ধোপাঘাট এলাকার ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নন্নী উত্তরবন্দ গ্রামীণ ব্যাংক মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ভারত থেকে সীমান্ত পথে আমদানি করা ২০ বোতল রয়েল স্ট্যাগ ও ১০ বোতল ম্যাজিক মোমেন্ট নিয়ে সিএনজিযোগে শেরপুরের দিকে যাচ্ছিল পাচারকারীরা। পুলিশ তাদের থামিয়ে সিএনজি তল্লাসী করলে ওইসব ভারতীয় মদ জব্দ করা হয় এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights