গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আসফিয়া খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুুপুর ১২ টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাকুড়িভিটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থাানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শামসুল আলম শাহ।

আসফিয়া গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা এলাকার আনিছার রহমানের কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের সাথে আসফিয়া তার এক আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। ওই সময় সবার অগোচরে পাকুড়িভিটা নামক স্থানে রাস্তা পারাপারের জন্য দৌড় দেয়। এসময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসফিয়া মারা যায়।

গোবিন্দগঞ্জ থাানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শামসুল আলম শাহ বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত শিশু আসফিয়ার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights