পিটার হাসের নৈশভোজে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন। ৪ মার্চ এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গ্রেগ নেলসন। গতকাল ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘অপরচুনিটি ইন্টারন্যাশনাল’। সাক্ষাতে গ্রামীণ এবং অপরচুনিটি ইন্টারন্যাশনালের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্ভাব্য সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। সে সময় গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগমও উপস্থিত ছিলেন। এ নৈশভোজ নিয়ে লিংকডইন-এ পোস্ট দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই পোস্টে তিনি বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং নূরজাহান বেগমের সঙ্গে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাঁদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাঁদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনারা যে কাজ করেন, তার জন্য ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights