অস্ত্রের মুখে গরু লুটের অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে খামার থেকে ১০টি গরু লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ায় মো. ফোরকানের বাড়ি সংলগ্ন খামারে মঙ্গলবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত হানা দেয়। এসময় তারা বাড়ির সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০টি গরু লুট করে নিয়ে যায়।

গরুর মালিক মো. ফোরকান বলেন, দুই বছর ধরে আমি বাড়ির পাশে গরুর খামার করে আসছি। খামারে ১১টি পাকিস্তানি শাহিওয়াল জাতের গরু ছিল। গভীর রাতে বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। তারা বাড়ির দরজায় কড়া নাড়ে। এ সময় আমার বাবা দরজা খুললে ৪-৫ জন অস্ত্রধারী বাড়িতে ঢুকে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে খামার থেকে ১০টি গরু ডাম্পার ট্রাক গাড়িতে তুলে নিয়ে যায়। এসব গরুর আনুমানিক মূল্য ১৮-২০ লক্ষ টাকা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, কেউ এ বিষয়ে থানায় অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights