অক্ষয়কে যেভাবে বোকা বানালেন টাইগার!

এমনিতে প্র্যাঙ্কস্টার বলে ‘বড় মিঞা’ অক্ষয় কুমারের খ্যাতি বেশি। তবে ‘ছোট মিঞা’ টাইগার শ্রফও যে কোনো অংশে কম নয়। অক্ষয়কে বোকা বানানোর ভিডিও সামাজিক মাধ্যমে নিজেই পোস্ট করলেন।

ভিডিওতে সুইমিং পুলের পাশে অক্ষয়কে বসে থাকতে দেখা যায়। তাকে এসে টাইগার সাঁতার রেসের প্রস্তাব দেন। এমন চ্যালেঞ্জ উপেক্ষা করার পাত্র বলিউডের ‘খিলাড়ি’ নন। সরল বিশ্বাসেই চ্যালেঞ্জ নিয়ে পুলে ঝাঁপ দেন তিনি।

এদিকে টাইগার শ্রফ ছিলেন এই সুযোগের অপেক্ষায়। অক্ষয় পুলের ভেতরে যেতেই তিনি পুলের পাশ দিয়ে দৌড়ে অন্যপ্রান্তে চলে যান। তার পর সেখান থেকে পানিতে নেমে এমন ভাব দেখান যেন জয় তারই হয়েছে।
এর আগে অবশ্য শুটিংয়ের দরজা বন্ধ রেখে টাইগারকে বোকা বানিয়েছিলেন অক্ষয়। তাই এই ভিডিও শেয়ার করে টাইগার লেখেন, ‘হিসাব সমান হয়ে গেল ‘বড়’।’

জুনিয়রের কথার উত্তর দিয়েই আবার অক্ষয় লেখেন, ‘হিসাব সমান হলো না ‘ছোট’, তা এভাবেই চলতে থাকবে।’

উল্লেখ্য, নিজেদের আসন্ন ছবি ‘বড় মিঞা ছোট মিঞা’র প্রচারের তাগিদেই অক্ষয়-টাইগারের এই খুনসুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights