১১ বছরের সংসার ভাঙল নাতালি পোর্টম্যানের

অনলাইন ডেস্ক

স্বামী বেঞ্জামিন মিলপিডের সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন হলিউড অভিনেত্রী নাতালি পোর্টম্যান। গত বছরের জুলাইয়ে বিবাহবিচ্ছেদ চেয়ে ফ্রান্সের একটি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ‘দ্য ব্ল্যাক সোয়ান’ খ্যাত এই অভিনেত্রী। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে তাদের। খবর পিপল ম্যাগাজিনের।

জানা গেছে, ক্যামিল এটিয়েন নামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বেঞ্জামিন মিলপিড। গত বছর থেকেই এই গুঞ্জন রয়েছে। ২৫ বছরের এই তরুণীর সঙ্গে প্রেমের কানাঘুষা ‌‘নিছক কানাঘুষা’ ভেবেই প্রথমে উড়িয়ে দিয়েছিলেন নাতালি। চেষ্টা করেছিলেন, বেঞ্জামিনের সাময়িক ভুল ক্ষমা করে সংসারে মন দিতে। তবে সেটা আর হয়নি।

একাধিকবার নাতালির বিশ্বাস ভেঙেছেন বেঞ্জামিন। সম্পর্ক আর টিকবে না, তা নিয়ে নিশ্চিত হওয়ার পরেই নাকি বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন নাতালি পোর্টম্যান। উল্লেখ্য, ‘দ্য ব্ল্যাক সোয়ান’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমের পর ২০১২ সালে বিয়ে তরেন নাতালি ও বেঞ্জামিন। তাদের সংসারে দুই সন্তান- আলেফ ও আমালিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights