পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে করিমনের চাপায় রিমি খাতুন (১৪) নামের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চাটমোহর-পাবনা সড়কের চাটমোহরের অমৃতকুন্ডা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রিমি ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ও উপজেলার সেন্ট রীটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সহপাঠি নিহতের খবর পেয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্ধীরা।

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কোচিং শেষ করে এক সহপাঠীর সাথে বাড়ি ফিরছিল রিমি। পথিমথ্যে অমৃতকুন্ডা মাদরাসা এলাকায় উল্টোদিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জন চালিত ভ্যান (করিমন) গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রিমিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই করিমনের চালক পালিয়ে যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সড়ক দুর্ঘটনায় নিজ স্কুলছাত্রী নিহতের খবর ছড়িয়ে পড়লে দেড়টা থেকে ২ টা পর্যন্ত সেন্ট রীটার্স হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে কিছু সময় পাবনা-চাটমোহর সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার হাবিবুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights