টাঙ্গাইল শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলমুক্ত ফুটপাত ব্যবহার নিশ্চিত করতে টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

রবিবার দুপুরে শহরের মেইন রোড ও বিভিন্ন মার্কেট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মোহাইমিনুল ইসলাম। এসময় টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য, র‍্যাবসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা, ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে ফুটপাতের সাথে থাকা ব্যবসায়ী ও দোকানিদের ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিউ তৃপ্তি বেকারির মালিককে ২০ হাজার, একটি জুতার শোরুম মালিককে ১০ হাজার এবং এক মিষ্টি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights