তরমুজ সর্বনিম্ন ৫০০ টাকা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফলের বাজারে দেখা মেলেছে তরমুজের। তবে দামে যেন আগুন। প্রতি পিস তরমুজ বিক্রির জন্য সর্বনিম্ন ৫০০ টাকা হাঁকাচ্ছেন হচ্ছে বিক্রেতা।

মঙ্গলবার সকালে কেজি হিসেবে ১০০ টাকা দরে তরমুজ বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে একদরে। তরমুজ আকারভেদে ছোট আকৃতির দাম হাঁকা হচ্ছে সর্বনিম্ন ৫০০ টাকা।

দুপুরে শহরের জামতলা, চাষাঢ়া, কালিরবাজার, ২ নং রেলগেট এলাকা ঘুরে তরমুজের বাজারের এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, প্রতিটি তরমুজের আকারভেদে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন ফল ব্যবসায়ীরা। এতে করে বাজারে তরমুজ দেখে কিনতে আসা ক্রেতারা মুহূর্তেই দাম শুনে ফিরে যাচ্ছেন।
অনেকে জানান, সকালে একই তরমুজ কেজি দরে বিক্রি হয়েছে। তখন ১০০ টাকা প্রতি কেজি দাম চাচ্ছিলেন বিক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে বিক্রি করছেন।

চাষাঢ়ায় তরমুজ কিনতে আসা ক্রেতা মাহফুজ জানান, আমি তরমুজ দেখে ভেবেছিলাম হয়তো দাম সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে পাব একটা। কিন্তু এখানে একেবারে ছোট সাইজের তরমুজের দাম চাচ্ছে ৫০০ টাকা। বাজার মনিটরিংয়ের অভাবে এখন ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করছেন। দেখার যেন কেউ নেই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক জানান, কেউ অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights