মেঘনার অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড এবং ১ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এই অভিযান চালায় হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বুধবার জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারের অভিযোগে ১৯ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ১৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা এবং একজন জেলেকে ৫শ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর কারাদণ্ডপ্রাপ্তদের বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়। থানা পুলিশের একটি দল এই অভিযানে সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights