বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের
নবাবগঞ্জে ইন্টারনেট সংযোগ মেরামতের সময়
বিদ্যুৎস্পৃষ্টে রাশেদুল ইসলাম (২৪) নামের এক ব্যবসায়ীর
মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) উপজেলার দাউদপুর
ইউনিয়নের মালারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাশেদুল
ইসলাম ওই ইউনিয়নের কাঞ্চনডোব গ্রামের এনামুল
ইসলামের ছেলে।
নিহতের চাচাতো ভাই আরমান আহাম্মেদ বলেন, সকালে
রাশেদুল ইসলাম মালারপাড়া বাজারে ইন্টারনেট সংযোগ
মেরামতের জন্য বিদ্যুতের পোলে উঠেছিলেন। হঠাৎ তিনি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল
ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না
থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights