কালিয়াকৈরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) থেকে,, জিল্লুর রহমান

গাজীপুরের কালিয়াকৈরে পরকিয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। উপজেলার রাখালিয়াচালা গ্রামের আরিফ মিয়ার বাড়িতে শুক্রবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে।
জানা যায়, কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা গ্রামের তারা মিয়ার মেয়ে সালমা (৪০) এর সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল মিয়ার ছেলে আরিফ মিয়া(৪৫) এর সাথে পরক্রিয়া সর্স্পক ছিল। উভয়ই বিবাহিত এবং তাদের সন্তানাদি আছে। এরপরও পরকিয়ার সম্পর্কের জেরে গত ৩০.০৬.২০২২ইং তারিখ নোটারী পাবলিক এর মাধ্যমে তিনশত টাকার স্ট্যাম্পে তারা বিবাহ করে এবং ধর্মীয় শরিয়া মোতাবেক বিবাহ ও আরিফের ঘরে তুলে নেয়ার জন্য দাবী করে আসছিল সালমা। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিকট দেন দরবার করে কোন সমাধান হয়নি। এমতাবস্থায় আজ (শুক্রবার) সকাল ১১.০০ ঘটিকার সময় রাখালিচালা গ্রামের পরকিয়া প্রেমিকের টিনসেড বাসার একটি কক্ষে সিলিং এর আড়ার সাথে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় সালমার।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পরকীয়া প্রেমিক পলাতক রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights