অবন্তিকার মৃত্যুর ঘটনায় কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান। না হয় আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। মানববন্ধনে কুমিল্লার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। এসময় বক্তব্য দেন বাংলা সংস্কৃতি বলয়ের মহাসচিব কাজী মাহাতাব সুমন, যুগ্ম মহাসচিব এস এ এম আল মামুন, কবি নজরুল ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সভাপতি শাহ মুজিবুল হকসহ অন্যান্যরা।

উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার অরণী ভিলায় নিজের রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। তিনি তার মৃত্যুর জন্য সহপাঠী ও প্রক্টরকে দায়ী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights