কুড়িগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি:

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকার পুষ্পার্ঘ অর্পণ করেন।

এসময় জেলা প্রশাসক মো:সাইদুল আরীফ,সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো:জাফর আলী,পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম,জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম ও এডভোকেট আব্রাহাম লিংকনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পুষ্পার্ঘ অর্পণে অংশ নেন। পরে এক মিনিট নিরবতাসহ বঙ্গবন্ধুর আত্মার শান্তির জন্য ও দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে এ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights