যশোরে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন তিন কেজি ৩৫৬ গ্রাম, যার মূল্য প্রায় চার কোটি টাকা। সোমবার দুপুরে যশোর শহরের উপশহর বাসস্ট্যান্ড এলাকায় এসব স্বর্ণসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন-যশোরের শার্শার শহিদুল ও সুমন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, রমজান উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে ও চেকপোস্ট পরিচালনা করছে। সোমবার দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকার চেকপোস্টে ঢাকা থেকে আসা একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এসময় প্রাইভেটকারটিতে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা গাড়িতে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে প্রাইভেটকারটি থেকে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম, যার মূল্য প্রায় চার কোটি টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights