ভাঙ্গায় গাড়ির ধাক্কায় নিহত ১

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার খারাকান্দি নামক স্থানে। নিহত ব্যক্তির (পুরুষ) পরিচয় বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায় নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। লাশের পরিচয় পাওয়া যায় নি। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights