কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। সেইসাথে মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতের নাম সাইফুল ইসলাম (৪০)।

রৌমারী থানা পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের নলবাড়ী পুড়ারচর গ্রাম থেকে মাদক পরিবহণের সময় খেরুয়ারচর গ্রামের কুখ্যাত মাদক কারবারি সাইফুল ইসলামকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সেইসাথে মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। পরে বুধবার বিকেলে রৌমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights