‘টাইমড আউট’ উদযাপন, মুখ খুললেন ধনাঞ্জয়া
‘টাইমড আউট’ উদযাপন নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার বলেছেন, যদি তারা টেস্ট সিরিজে জয় পান তবে আবার এই উদযাপন দেখা যাবে।
সিলেটের মাঠেই রোমাঞ্চকর টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারানোর পর ট্রফি নিয়ে ‘টাইমড আউট’ উদযাপন করেছে লঙ্কান ক্রিকেটাররা।
তারপর চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের মুশফিকুর রহিম হেলমেট নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ব্যঙ্গও করেন। এ নিয়ে বেশ জমেছে দুই দলের টাইম আউট লড়াই।
গত বছর নভেম্বরে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছিল বাংলাদেশ। সে থেকেই চলছে দুই দেশের এই লড়াই।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু আগামীকাল শুক্রবার, সিলেটে। দ্বিতীয়টি শুরু ৩০ মার্চ, চট্টগ্রামে।
