চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় বাড়ির ছাদে ভুট্টা শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে বশির আলী (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা থানার মদনা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বশির আলী একই গ্রামের আফসার আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শামসুল হক জানান, শুক্রবার সকালে গ্রামের মৃত ইলার উদ্দিনের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজে যায় বশির আলী। এক পর্যায়ে বাড়ির ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের স্পর্শে আহত হয়ে নিচে পড়ে যান বশির আলী। স্থানীয় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, হাসপাতালে পৌঁছার আগেই বশির উদ্দিন মারা যান।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মদনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুর মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights