নানা আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

রবিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য বলেন, বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বিগত বাহান্ন বছরে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীকে সমর্থন করে যেতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য মনোনিবেশ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এরপর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights