ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

অনলাইন ডেস্ক

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। কমিটির গতিশীলতা বৃদ্ধিতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত বাংলাদেশ ছাত্রলীগের দফতর সেলের কাছে জমা দিতে বলা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রলীগের জেলা কমিটির মেয়াদ হওয়ার কথা দুই বছর। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি। সেই হিসেবে মেয়াদ শেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতেই। মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে বিতর্ক ছিল দীর্ঘ দিনের। অবশেষে ছয় বছর পর বিলুপ্ত হলো ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights