দিনাজপুরে খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের ৫২ জন সন্তানের মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
মঙ্গলবার বিকেলে সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সন্মুখে জিটিসি চ্যারিটি হোমে এই মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এই বৃত্তির অর্থপ্রদান করেন জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন।
