গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক

মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ গামা নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বিকেলে তিনি দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ল’ কলেজের নির্মাণাধীন ভবনের দেখাশোনা শেষে বাসায় ফেরার জন্য বিকেল ৫টার দিকে অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢ) হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
এদিকে, অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights