লঙ্কান শিবিরে দিনের শুরুতেই খালেদের আঘাত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার তৃতীয় দিনের শুরুতেই উইকেট তুলে নিলেন খালেদ আহমেদ। দলীয় ১২৬ রানের মাথায় তার প্রথম শিকারে পরিণত হয়ে ফেরেন বিশ্ব ফার্নান্দো।

খালেদের বল ফার্নান্দের ব্যাট ছুঁয়ে চতুর্থ স্লিপে মেহেদী হাসান মিরাজের তালুবন্দি হয়। যদিও বল মাটি থেকে তোলা হয়েছে মনে হচ্ছিল। পরে আম্পায়ার রড টাকার রিপ্লে দেখে নিশ্চিত হন যে এটি আউট ছিল।

এরা আগে, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ১৮৮ রানে। ৯২ রানের লিড নিয়ে শ্রীলঙ্কা শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। অবশ্য বাংলাদেশের বোলাররা তাদের দারুণভাবে চেপে ধরে। তাতে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে দ্বিতীয়দিন শেষ করে সফরকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights