জাপা নেতার বিরুদ্ধে এসডিএসের জমির মাটি কাটার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ইসলামিক রিসার্স ইনস্টিটিউট ও এসডিএসের জমিতে মাটি কাটার অভিযোগে একটি ভেকু ও মাটিসহ ৫টি ট্রাক জব্দ করেছে পুলিশ। রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে ভেকু ও ট্রাকের চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন জানান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক দীর্ঘদিন যাবত অবৈধভাবে প্রভাব খাটিয়ে মাটি কেটে আসেছিলো। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি ভেকু ও মাটিসহ ৫টি ট্রাক জব্দ করে।

জানা গেছে, ইসলামিক রিসার্স ইনস্টিটিউট ও এসডিএসের ৭১২ শতাংশ জমিতে দীর্ঘদিন যাবত জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে টাঙ্গাইলের যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী। এছাড়া থানায়ও লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সদর উপজেলার পোড়াবাড়ী ও গদুরগাতি মৌজার ৭১২ শতাংশ ভূমি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্স ইনস্টিটিউট (আইআরআই) ও সোস্যাল ডেভেলপমেণ্ট সংসদ (এসডিএস) এর মালিকানাধীন। জমিগুলো ব্যাংকে মর্টগেজ রেখে ঋণ নেওয়া হয়। নানাবিধ কারণে মামলার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান দুটির সভাপতি ও চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী ২০০২ সালে গ্রেফতার হন। ওই সময় দুটি প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের উপর টাঙ্গাইলের জেলা প্রশাসক নিষেধাজ্ঞা জারি করেন।

এ বিষয়ে জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমি মাটি কেটে সামনের রাস্তা ভরাট করছিলাম, যাতে করে ওই স্থানে কোনো কারখানা গড়ে তুলতে পারি। যে জায়গার মাটি কাটা হচ্ছিল সেটি আমার জায়গা।পুলিশ সেখানে অভিযান চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights