নড়াইলে ২৫ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন নড়াইল এর আয়োজনে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের অংশগ্রহনে গণহত্যা / মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ( পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) শাশ্বতী শীল, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিল, সরকারি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
