গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি:

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও নান কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের সুলতানা কামাল ইনডোর হলরুমে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, সিভিল সার্জন ডা: মো. আব্দুল্লাহেল মাফী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights