এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন
অনলাইন ডেস্ক
সাবেক সিনিয়র সচিব আখতার হোসেনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক করা হয়েছে। তাকে দুই বছরের জন্য চুক্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ৩০ নভেম্বর অবসরে যান আখতার হোসেন। তিনি অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, আখতার হোসেন এ পদের নির্ধারিত বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন।
