জাপানের এনইএফ বৃত্তি পেলেন বশেমুরকৃবির ২০ শিক্ষার্থী

গাজীপুর প্রতিনিধি
জাপানের নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে শিক্ষার্থীদের বৃত্তির চেক দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক ৩৫ হাজার টাকা হারে বৃত্তি পান। স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ২০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. আবদুল্লাহ মৃধা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights