চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় আগুন

আদালত প্রতিবেদক

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাল খানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নষ্ট হয়েছে মামলার আলামত। গোটা আদালত পাড়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

মঙ্গলবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, ঢাকা মহানগর আদালতের একটি ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। সদরঘাট ফায়ার স্টেশন থেকে সেখানে দুটি ইউনিট পৌঁছেছে। প্রচণ্ড ধোঁয়া হয়েছে। কাজ করতে সমস্যা হচ্ছে। আরও কয়েকটি ইউনিট সেখানে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights