তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যুগ্ম স্বাস্থ্য সচিবের সরকারি হাসপাতাল পরির্দশন

নোয়াখালী প্রতিনিধি

তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্মাণাধীন ভবন ও ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতাল পরির্দশন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম স্বাস্থ্য সচিব জসিম উদ্দিন হায়দার।

মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রোহিঙ্গা ওয়ার্ড, আইসিউ ইউনিট, কিডনী ডায়ালাসিস ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে রোগীদের ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন তিনি। এছাড়া নবনির্মাণাধীন ভবন ও পরিদর্শন করেন। এসময় তিনি দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন।

হাসপাতালের শিশু ও গাইনি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এই সময় নবাগত যুগ্ম স্বাস্থ্য সচিব জসিম উদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ হলো তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। তাই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে যোগদান করে প্রথম নিজ জেলা নোয়াখালীতে হাসপাতাল পরিদর্শনে আসেন। এই সময় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হেলাল উদ্দিন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম, ডাক্তার নাজিয়া রহমান ও নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights