হাথুরু ভালো মানুষ, কড়া হেডমাস্টার নয় : সুজন

অনলাইন ডেস্ক

আবারও বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগেও প্রায় সাড়ে তিন বছর জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। মার্চের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজই তার প্রথম এ্যাসাইনমেন্ট।

শ্রীলঙ্কান এই কোচকে দ্বিতীয় দফায় দায়িত্ব দেওয়া প্রসঙ্গে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, হাথুরুসিংহে বাংলাদেশের জন্য আগেও কাজ করে গেছেন। আমাদের ক্রিকেট নিয়ে তার ভালো নখদর্পন আছে। আমি আশা করি সে আবার কোচ হিসেবে ফেরায় ভালো কিছুই হবে। তবে সময়ই বলে দিবে।

মঙ্গলবার শেরে-ই বাংলার একাডেমি মাঠে হাথুরু প্রসঙ্গে সুজন আরও বলেন, ‘আমরা সবসময় শুনি তাকে কড়া হেডমাস্টার বলা হয়, কিন্তু ওই ধরনের কড়া সে নয়। ও আসলে কারও পেছনে কথা না বলে সামনে বলে। এটাই তো ভালো মানুষের লক্ষণ। হাথুরু ভালো মানুষ, যা বলে সামনেই বলে, পেছনে কিছু বলে না। পেছনে না বলে একটা খেলোয়াড়ের যদি সামনে বলে তোমার থেকে এটা চাই বা তোমাকে এটা করতে হবে এটাতে আমি খারাপ তো দেখি না। এতে সে কড়া হেডমাস্টার হলেও তাই।’
প্রসঙ্গত, ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে দল সাফল্যও পেয়েছিল বেশ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দলকে নিয়ে গিয়েছিলেন হাথুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights