চট্টগ্রামে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কথিত এক ডিবি কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ভুয়া ডিবি কর্মকর্তার নাম আবদুল করিম। সোমবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকা থেকে গ্রেফতার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া করিম বগুড়া জেলার সদর থানা এলাকার রাজা মিয়ার ছেলে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, সোমবার রাতে গ্রেফতার হওয়া করিম নিজেকে ডিবি কর্মকর্তা ফারুক পরিচয় দিয়ে এক যুবকের হাতে হ্যান্ডকাপ পড়ান। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তার পরিচয়পত্র দেখতে চান। এসময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ারলেস সেট এবং একটি হ্যান্ডকাপ জব্দ করা হয়। এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, করিম ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে লোকজনকে জিম্মি করে টাকা আদায় করে আসছে। তার চাঁদাবাজিতে অতিষ্ট ছিল লোকজন। কয়েকদিন আগে লোকজন জানতে পারে করিম ভুয়া ডিবি পুলিশ। সোমবার রাতে চাঁদাবাজি করতে গেলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights