দিনাজপুরে খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
বুধবার বিকাল ৩টায় মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য স্থাপিত জিটিসি চ্যারিটি হোমের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সামনে জিটিসি চ্যারিটি হোমে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
মধ্যপাড়া পাথর খনির সামনে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এই বৃত্তির অর্থ প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন।
