মোটরসাইকেলের গতিরোধ করে ছিনতাই

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল গতিরোধ করে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি জেলার ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সারুটিয়া রেল লাইন মোড়ে। ব্যবসায়ী মো. মিলন হোসেন ভাঙ্গুড়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় ইলেকট্রনিকের দোকান ও বিকাশ ব্যবসায়ী ও পাটুলীপাড়া সরকারপাড়া মহল্লার মো. আমির হোসেনের ছেলে। এ বিষয়ে মিলন হোসেন ভাঙ্গুড়া থানায় একটি সিাধারণ ডায়েরী করেন।

জিডি থেকে জানা যায়, ব্যবসায়ী মিলন হোসেন প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দশ টার দিকে দোকান বন্ধ করে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় তার বাড়ির পাশে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড় নামক স্থানে পৌঁছালে মুখ বাঁধা দুই জন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতে থাকা ব্যাগ কেড়ে নেয়। ব্যাগের মধ্যে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা, বিকাশ একাউন্টে ১ লক্ষ ৬০ হাজার, নগদ একাউন্টে ৪৯ হাজার টাকা, ২ টি স্মার্টফোন ও ৮ টি বাটন ফোন ছিল। মিলনের চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে দ্রুত ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম তার টিম নিয়ে ঘটনা স্থলে পরিদর্শন করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, ছিনতায়ের ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি জিডি হয়েছে। ছিনতাইকারীদের ধরার জন্য তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights